কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তামিলনাড়ুতে সরকার গঠন অনিশ্চিত, সংখ্যাগরিষ্ঠতা না থাকায় শপথে বাধা বিজয়ের

প্রতিবেদক
Cumilla Press
মে ৯, ২০২৬ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা দাবি করলেও এখনো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেননি তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) নেতা থালাপতি বিজয়। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার তাকে শপথ গ্রহণের আমন্ত্রণ জানাননি।

২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ জন বিধায়কের সমর্থন। তবে বিজয়ের জোট বর্তমানে ১১৬ জনের সমর্থন নিশ্চিত করতে পেরেছে, যা প্রয়োজনের তুলনায় দুই আসন কম। ফলে সংখ্যাগরিষ্ঠতার অভাবই সরকার গঠনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

এই পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে রাজ্যপালের সঙ্গে একাধিক বৈঠক করেছেন বিজয়। তিনি দাবি করেছেন, তার পক্ষে প্রয়োজনীয় সমর্থন রয়েছে। তবে রাজভবন সূত্র জানিয়েছে, সেই সমর্থনের প্রমাণ এখনো উপস্থাপন করা হয়নি।

জোটের শক্তি বাড়াতে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চালিয়েও এখন পর্যন্ত সফল হননি বিজয়। বিশেষ করে ভিসিকে ও আইইউএমএলসহ কয়েকটি দলের সমর্থন নিশ্চিত করতে না পারায় সংকট আরও গভীর হয়েছে।

রাজনৈতিক অচলাবস্থার মধ্যে বিরোধী দলগুলো বিজয়ের কৌশল নিয়ে সমালোচনা করছে। তাদের মতে, আগে নিশ্চিত সমর্থন জোগাড় করে তারপর সরকার গঠনের দাবি জানানো উচিত ছিল।

এখন ভিসিকেসহ কয়েকটি দলের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে তামিলনাড়ুর নতুন সরকার গঠনের ভবিষ্যৎ।