কুমিল্লাশনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকাসহ চার বিভাগে ৪৮ ঘণ্টায় অতি ভারি বৃষ্টির সতর্কতা

প্রতিবেদক
Cumilla Press
মে ২, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

দেশের বিভিন্ন এলাকায় বজ্রমেঘের প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় ঢাকাসহ চার বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হতে পারে।

এই পরিস্থিতিতে নিচু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

এছাড়া আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।