কুমিল্লাশুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গুতে আরও এক প্রাণহানি, একদিনে হাসপাতালে ভর্তি ৩৫

প্রতিবেদক
Cumilla Press
মে ১০, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৩৫ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১৪ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় ৮ জন, খুলনায় ৬ জন, চট্টগ্রামে ৪ জন, ঢাকা উত্তর সিটিতে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে একজন রোগী ভর্তি হয়েছেন।

একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ২ হাজার ৫৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে জানা গেছে, এ বছর এখন পর্যন্ত দেশে মোট ২ হাজার ৬৮৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে প্রায় ৬৩ শতাংশ পুরুষ এবং ৩৭ শতাংশ নারী। সব মিলিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ৫ জনের মৃত্যু হয়েছ