কুমিল্লামঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে নববর্ষে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন, সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১৪, ২০২৬ ১১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!


বাংলা নববর্ষের প্রথম দিনেই কৃষিখাতে নতুন উদ্যোগের সূচনা করতে টাঙ্গাইল সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১টার কিছুক্ষণ পর তিনি সমাবেশস্থলে উপস্থিত হন।

সকালে সড়কপথে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হয়ে পথে পথে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। তার আগমনকে কেন্দ্র করে শহরজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

এই কর্মসূচির মাধ্যমে প্রাথমিক পর্যায়ে দেশের ২০ হাজারের বেশি কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, এটি দেশব্যাপী একটি প্রি-পাইলট উদ্যোগ, যার মাধ্যমে কৃষকদের জন্য নানা সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

সমাবেশে বক্তব্য দেওয়ার পাশাপাশি দুপুর সোয়া ১২টায় পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে টাঙ্গাইল শহরের গুরুত্বপূর্ণ সড়ক, স্টেডিয়াম, মাজার এলাকা এবং হ্যালিপ্যাডসহ বিভিন্ন স্থানে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।