কুমিল্লাবুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জ্বালানি ব্যয় বাড়ায় ২০ হাজার ফ্লাইট কমাচ্ছে লুফথানসা

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২২, ২০২৬ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ:
ইরান সংঘাতের প্রভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ব্যয় সংকোচনে বড় পদক্ষেপ নিয়েছে জার্মানির জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা লুফথানসা। গ্রীষ্মকালীন সূচি থেকে প্রায় ২০ হাজার স্বল্প দূরত্বের ফ্লাইট কমানোর ঘোষণা দিয়েছে সংস্থাটি।

বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর পর্যন্ত এই কাটছাঁট কার্যকর থাকবে, যা মূলত ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখ থেকে পরিচালিত অলাভজনক রুটগুলোতে প্রভাব ফেলবে। এ সিদ্ধান্তের ফলে মোট আসন সক্ষমতা সামান্য কমলেও ৪০ হাজার মেট্রিক টনের বেশি জেট জ্বালানি সাশ্রয় সম্ভব হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ইতোমধ্যে প্রতিদিন প্রায় ১২০টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং যাত্রীদের আগেই বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি পোল্যান্ড ও নরওয়ের কয়েকটি গন্তব্য সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং কিছু রুট অন্য হাবের মাধ্যমে পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

লুফথানসা জানিয়েছে, ইউরোপজুড়ে নেটওয়ার্ক আরও কার্যকর করা এবং দীর্ঘ দূরত্বের রুটগুলো সচল রাখাই এ সিদ্ধান্তের মূল লক্ষ্য। একই সঙ্গে জ্বালানি ব্যয়ের চাপ মোকাবিলায় তারা সরাসরি ক্রয় ও হেজিং কৌশল অব্যাহত রেখেছে।