চট্টগ্রামে বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী তিনটি জাহাজ। মঙ্গলবার রাতে এসব জাহাজ এসে পৌঁছায়।
এর মধ্যে একটি জেট ফুয়েল ও দুটি ডিজেলবাহী জাহাজ রয়েছে।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামীম জানিয়েছেন, জাহাজগুলোর মধ্যে সিঙ্গাপুর থেকে ১২ হাজার টন জেট ফুয়েলবাহী ‘এমটি গ্রেট প্রিন্সেস’চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে নোঙর করেছে। এরই মধ্যে শুরু হয়েছে খালাস প্রক্রিয়া।
এছাড়া ৩৫ হাজার টন ডিজেল নিয়ে নোঙর করে এমটি লুসিয়া সলিস। বন্দরে ভেড়া এমটি টর্ম দামিনিতে রয়েছে আরও ৩৩ হাজার টন ডিজেল।
এর বাইরে দেশের পথে রয়েছে দুটি এলএনজিবাহী জাহাজও। যেগুলো মধ্যে বৃহস্পতিবার একটি এবং ১৮ এপ্রিল অন্যটি পৌঁছানোর কথা।












