কুমিল্লাসোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে পৌঁছেছে জামিলের মরদেহ, দাফনের প্রস্তুতি সম্পন্ন

প্রতিবেদক
Cumilla Press
মে ৪, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ তার নিজ জেলা জামালপুরে পৌঁছেছে। সোমবার (৪ মে) বিকেল ৩টা ১২ মিনিটে মাদারগঞ্জ উপজেলার লালডোবা গ্রামে মরদেহ পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এর আগে সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। সেখানে সরকারের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মরদেহ গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

বিকেল থেকেই গ্রামের বাড়িতে দাফনের প্রস্তুতি নেওয়া হয়। বাদ মাগরিব লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরে ২৪ এপ্রিল লিমনের মরদেহ একটি ব্রিজের নিচ থেকে এবং ২৬ এপ্রিল বৃষ্টির মরদেহ নিকটবর্তী একটি জলাশয় থেকে উদ্ধার করা হয়।