রোববার (৩ মে) দুপুর ২টার দিকে এ ফল প্রকাশ করা হয়। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে ফলাফল জানতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, পরীক্ষার মাত্র ৭ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হয়েছে। দ্রুত প্রথম মেধাতালিকা থেকে ভর্তিপ্রক্রিয়া শুরু করা হবে।
ফল দেখা যাবে যেভাবে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল দুভাবে দেখতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। প্রথমত মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। সেক্ষেত্রে মোবাইল ফোনের ম্যাসেজ অপশন গিয়ে NU ATHN Roll No লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।
অন্যদিকে ভর্তিবিষয়ক ওয়েবসাইটের মাধ্যমেও ফল দেখা যাবে। ফল দেখার ধাপসমূহ হলো— প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সাইনইন পৃষ্ঠায় নিজ পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর সামনে আসবে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে ‘ফলাফল’ অপশনটি নির্বাচন করলে ফলাফল দেখা যাবে। এছাড়া ফলাফলের শিট ডাউনলোড বা প্রিন্ট করা যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি শুরু, আসনপ্রতি লড়ছেন কতজন?
গত ২৫ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে আবেদন করেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন ভর্তিচ্ছু।
অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩১ বিভাগে ৮৮০টি কলেজে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথমবর্ষে শূন্য আসন রয়েছে ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি। ফলে শূন্য আসন ও ভর্তিচ্ছু প্রায় সমান।












