কুমিল্লাবুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জনস্বার্থে ১৩ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২২, ২০২৬ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার আওতায় জনস্বার্থে এসব কর্মকর্তাকে অবসর দেওয়া হয়েছে।

অবসরে পাঠানোদের মধ্যে পুলিশ স্টাফ কলেজ, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, এন্টি টেরোরিজম ইউনিট, শিল্পাঞ্চল পুলিশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা রয়েছেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বিধি অনুযায়ী তারা অবসরজনিত সকল সুবিধা পাবেন।