কুমিল্লাসোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জঙ্গি সতর্কতায় দেশের সব বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২৭, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সম্ভাব্য জঙ্গি হামলার সতর্কতার পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সোমবার বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশ সদর দফতরের সতর্কবার্তার পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ উচ্চমাত্রার সতর্কতা জারি করে। এর অংশ হিসেবে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

অ্যারাইভাল ও ডিপারচার এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে। পাশাপাশি পোশাকধারী ও সাদা পোশাকে নিরাপত্তা সদস্যরা সার্বক্ষণিক নজরদারিতে রয়েছেন। সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখা গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

বেবিচকের এক কর্মকর্তা জানান, নির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও আগাম সতর্কতা হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট নেই, সেখানেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় সম্ভাব্য হামলার আশঙ্কায় গোয়েন্দা সতর্কতা জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সব স্থাপনায় নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।