কুমিল্লাশুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চৌদ্দগ্রামে সাপের কামড়ে তরুণের মৃত্যু, আড্ডা থেকে ফেরার পর অবনতি

প্রতিবেদক
Cumilla Press
মে ১, ২০২৬ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার চৌদ্দগ্রামে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় বিষধর সাপের কামড়ে এক তরুণের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার চিওড়া ইউনিয়নের কিং সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মামুনুর রশিদ ইমন (২২) স্থানীয় বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, রাতের দিকে গ্রামের একটি কালভার্টের ওপর বসে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন ইমন। এ সময় সাপের ছোবল লাগলেও শুরুতে বিষয়টি তিনি বুঝতে পারেননি। পরে বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নেন।

প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চিকিৎসকরা জানান, হাসপাতালে নেওয়ার সময় তার শারীরিক অবস্থা গুরুতর ছিল।