কুমিল্লাশনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে গার্মেন্টস কারখানায় শ্রমিকদের ভাঙচুর

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ১, ২০২৩ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

গাজীপুর মহানগরের বাসন এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়ার রুয়া ফ্যাশন নামের একটি গার্মেন্টস কারখানায় ভাঙচুর চালিয়েছে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোনলরত শ্রমিকরা। পরে পুলিশ এসে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দিলে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বের করে দিয়ে ছুটি ঘোষণা করে। বুধবার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার নবম দিনের মতো বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকার রুয়া ফ্যাশন গার্মেন্টসে কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এসময় মহাসড়কে অবরোধ তৈরি করে গার্মেন্টসে ভাঙচুর চালায় শ্রমিকরা। পরে পুলিশ শ্রমিকদের শান্ত থাকার অনুরোধ করলেও তারা নির্দেশনা না মেনে মহাসড়কে অবস্থান নেন। পরে বাসন থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পরে শ্রমিকরা পাশেই গাজীপুর বাইপাস-মিরের বাজার এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নেয়। পুলিশ তাদের ধাওয়া দিলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, সকাল ৯টার দিকে শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানায় ভাঙচুর চালায় এবং মহাসড়কে অবস্থান নেয়। পরে আমরা তাদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।