কুয়েতের ফারওয়ানিয়া এলাকায় বাসে যাত্রীদের লুটের অভিযোগে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য হিসেবে বিভিন্ন স্থানে বাসযাত্রীদের লক্ষ্য করে অপরাধ সংঘটিত করছিল।
একটি পাবলিক ট্রান্সপোর্ট কোম্পানির টিকিট পরিদর্শকের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তে নেয় পুলিশ। পরবর্তীতে নজরদারির মাধ্যমে নিশ্চিত হয়ে জেলেব আল-শুইয়ুক এলাকার পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩৩৩ দিনার জব্দ করা হয়, যা ডাকাতির মাধ্যমে অর্জিত বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি নিয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।














