কুমিল্লামঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা সীমান্তে ১ কোটি ৭০ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

প্রতিবেদক
Cumilla Press
মে ৪, ২০২৬ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ভারতীয় সীমান্তবর্তী শশীদল এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত শাড়ির আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৭০ লাখ ১৭ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, সোমবার (৪ মে) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীন শশীদল বিওপির একটি টহলদল ব্রাহ্মণপাড়া উপজেলার ভারতীয় সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক এস এম শরিফুল ইসলাম বলেন, “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক-মহাপরিচালকের এই নির্দেশনা বাস্তবায়নে আমরা সর্বদা সতর্ক ও তৎপর। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। চোরাচালান

প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান রোধে বিজিবি নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।