কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার দাউদকান্দিতে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রতিবেদক
Cumilla Press
মে ৯, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

গ্রেপ্তাররা হলেন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার গোবরাকান্দি গ্রামের জাজী লুৎফর রহমানের ছেলে আল আমিন বাবু (৩০) ও ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার সাহাপাড়া গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী রেশমা আক্তার (২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়।

এ সময় আল আমিন ও রেশমার ব্যাগ থেকে পৃথকভাবে ১১ কেজি ও ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মোট ১৮ কেজি গাঁজা জব্দ করা হয়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. বারী বলেন, দুই মাদক কারবারির কাছ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়েরের পর তাদের কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে