কুমিল্লাশুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ১৪, ২০২৬ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আতাউল করিম (৫০) নামে এক পুলিশ সদস্যের ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে বাস টার্মিনাল এলাকার ‘ঢাকা আবাসিক হোটেল’-এর একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হোটেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য ও সঙ্গে থাকা পরিচয়পত্রের (আইডি কার্ড) মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।

হোটেল কর্তৃপক্ষ জানায়, আতাউল করিম বৃহস্পতিবার (১৩ আগস্ট) হোটেলে এসে একটি কক্ষ ভাড়া নেন। তিনি একাই ওই কক্ষে অবস্থান করছিলেন। শুক্রবার সকালে দীর্ঘ সময় ধরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বিষয়টি হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষের ভেতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আতাউল করিমকে দেখতে পায়।

পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।