কুমিল্লাশুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২১, ২০২৬ ১১:২০ পূর্বাহ্ণ
Link Copied!

শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। সারা দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী এবার এই পরীক্ষায় অংশ নিচ্ছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় সারা দেশে একযোগে এ পরীক্ষা শুরু হয়েছে।


পরীক্ষা শুরুর আগেই সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভিড় করতে দেখা যায় শিক্ষার্থীদের। নিয়ম অনুযায়ী সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্র প্রাঙ্গণে প্রবেশের অনুমতি থাকলেও, সাড়ে ৯টা থেকে পরীক্ষার্থীরা আসন গ্রহণ করে পরীক্ষা কক্ষে প্রবেশ করেন। নির্ধারিত সময়েই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু হয়।


এ বছর বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়েই শুরু হলো লিখিত পরীক্ষা। পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে নির্ধারিত সূচি অনুযায়ী।


পরীক্ষাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রগুলোতে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত  কঠোর নজরদারি চালানো হচ্ছে।


শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে শেষ হবে এবারের এসএসসি পরীক্ষা।

.