কুমিল্লাশুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এবার হলিউডে পা রাখতে চলেছেন দিশা পাটানি

প্রতিবেদক
Cumilla Press
জুন ১, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাটের পর এবার হলিউডে পা রাখতে চলেছেন বলিউডের গ্ল্যামার গার্ল দিশা পাটানি। তাও আবার অস্কারজয়ী কেভিন স্পেসির পরিচালনায় সুপারন্যাচারাল অ্যাকশন থ্রিলার ‘হোলিগার্ডস’-এ।

সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন দিশা। এ সিনেমাটির মাধ্যমে দীর্ঘ ২০ বছর পর পরিচালনায় ফিরছেন অস্কারজয়ী অভিনেতা কেভিন স্পেসি।

জানা গেছে, মেক্সিকোতে শুটিং হওয়া এই সুপারন্যাচারাল অ্যাকশন থ্রিলার সিনেমাটি ইতিমধ্যেই বিশ্ব জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে দিশার উপস্থিতি যেমন চমকপ্রদ, তেমনি এর মাধ্যমে আন্তর্জাতিক প্ল্যাটফরমে তার শক্তিশালী অভিষেক ঘটতে চলেছে।

হলিগার্ডস-এ দিশার সহশিল্পীদের তালিকায় রয়েছেন হলিউড তারকা ডল্ফ লান্ডগ্রেন, টাইরিজ গিবসন, এবং ব্রিয়ানা হিল্ডেব্র্যান্ড।

এই সিনেমাটি মূলত একটি পরিকল্পিত ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তি, যার নাম ‘স্ট্যাটিগার্ডস ভার্সেস হলিগার্ডস’।

সিনেমাটিতে রহস্যঘেরা অতিপ্রাকৃত অ্যাকশন এবং চরম উত্তেজনা থাকবে।

উল্লেখ্য, হলিউডের পাশাপাশি বলিউডেও দিশার ব্যস্ততা বেশ তুঙ্গে। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এবং ‘হলিগার্ডস’- এর সঙ্গে সঙ্গে বলিউডের আইকনিক কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ওয়েলকাম’- এর তৃতীয় ছবিতেও থাকছেন দিশা। এ ছাড়া ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমাটি ২০২৫- এ মুক্তি পাবে।