কুমিল্লামঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এবার চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
Cumilla Press
মে ৫, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনার লক্ষ্যে চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মঙ্গলবার তিনি তেহরান ত্যাগ করবেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আমন্ত্রণে এই সফরে দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

বিশেষ করে ইসরাইল-যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত এবং তা নিরসনে কূটনৈতিক উদ্যোগের বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা স্থবির থাকায় বেইজিংয়ের মধ্যস্থতাকারী ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিশ্লেষকদের মতে, বিভিন্ন পক্ষের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির কারণে চীন এ অঞ্চলে একটি গ্রহণযোগ্য কূটনৈতিক শক্তি হিসেবে উঠে এসেছে। এই প্রেক্ষাপটে আরাগচির সফর মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর প্রচেষ্টায় তাৎপর্যপূর্ণ হতে পারে।