কুমিল্লামঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এক্স হ্যান্ডেলে অ্যাকাউন্ট ফিরে পেয়ে জামায়াত আমিরের নতুন পোস্ট

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১, ২০২৬ ১০:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট ফিরে পেয়ে একটি পোস্ট দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো পুনর্ব্যক্ত করে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। 

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, কিছু মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা তার অবস্থান ভুলভাবে উপস্থাপন করছে। তিনি স্পষ্ট করেছেন, দলের নির্বাচনী ইশতেহার প্রথম দিন থেকেই পরিষ্কার। নারীর ক্ষমতায়ন ও সম্মান নিশ্চিত করা তার দলের মূল নীতি ও উদ্দেশ্য।

তিনি জানান, জামায়াত ইসলামীর নির্বাচনী ম্যানিফেস্টোর লক্ষ্য নারীদের শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যসেবা, প্রশাসন ও জনসেবায় সক্রিয় ও সম্মানিত করা। এর আওতায় রয়েছে নারীদের জন্য নিরবচ্ছিন্ন শিক্ষা ব্যবস্থা, নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান, যৌন হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স, নারীর জন্য স্বাস্থ্যসেবা, সমান বেতন, নিরাপদ কর্মক্ষেত্র, এবং সম্মানজনক কাজের জন্য দক্ষতা বৃদ্ধি।

জামায়াতের আমির পোস্টে উল্লেখ করেন, আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পরিপূর্ণ নির্বাচনী ম্যানিফেস্টো প্রকাশ করা হবে। পোস্টে তিনি মনে করিয়ে দেন, ‘নারীর মর্যাদা রক্ষাকারী বাংলাদেশই এগিয়ে যাওয়ার বাংলাদেশ’।