কুমিল্লাবৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উপনির্বাচনে বিজয়ী দুই এমপির শপথ, সংসদে যোগ দিলেন নতুন সদস্য

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১৫, ২০২৬ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদের উপনির্বাচনে নির্বাচিত দুই সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। রোববার দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছ থেকে শপথ নেন নবনির্বাচিতরা।

শপথ নেওয়া দুই সদস্য হলেন শেরপুর-৩ আসনের মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের রেজাউল করিম বাদশা। শপথ শেষে তারা প্রচলিত নিয়ম অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে গত ৯ এপ্রিল এ দুটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। বগুড়া-৬ আসনটি শূন্য হয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আসন ত্যাগের পর। অন্যদিকে শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে পূর্বনির্ধারিত ভোটগ্রহণ স্থগিত হওয়ায় একই দিনে সেখানে নির্বাচন আয়োজন করা হয়।

শপথ গ্রহণের মাধ্যমে নবনির্বাচিত এ দুই সদস্য আনুষ্ঠানিকভাবে সংসদের কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পেলেন।