কুমিল্লাসোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঈদে গ্রামের বাড়িতে আসতে চেয়েছিলো জামিল: নিহতের চাচা

প্রতিবেদক
Cumilla Press
মে ৪, ২০২৬ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ঈদুল আজহায় পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশে ফেরার কথা ছিল যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত জামিল আহমেদ লিমনের। তবে সেই স্বপ্ন পূরণ হয়নি—লাশ হয়ে নিজ গ্রামে ফিরছেন তিনি।

সোমবার (৪ মে) দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার লালডোবা গ্রামের বাড়িতে দাফনের প্রস্তুতিকালে স্বজনরা এভাবেই শোক প্রকাশ করেন। নিহতের বড় চাচা জিয়াউল হক বলেন, দুই বছর আগে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন লিমন। এবারের ঈদে বাড়ি ফেরার সব প্রস্তুতিও সম্পন্ন ছিল। কিন্তু জীবিত নয়, মরদেহ হয়ে তার ফেরা মেনে নিতে পারছেন না তারা।

পরিবারের আরেক সদস্য মাহবুবুর রহমান বলেন, পরিবারের আশা-ভরসার প্রতীক ছিলেন লিমন। তাকে ঘিরে ছিল অনেক স্বপ্ন, যা এই মর্মান্তিক ঘটনায় থেমে গেছে।

জানা গেছে, মরদেহ গ্রামের পথে রয়েছে এবং বিকেলের মধ্যে বাড়িতে পৌঁছানোর কথা। বাদ মাগরিব পাশের একটি স্কুল প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরে ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় কর্তৃপক্ষ এ ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে নিশ্চিত করেছে এবং এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।