কুমিল্লারবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লেবাননে লুটপাটের অভিযোগ

প্রতিবেদক
Cumilla Press
মে ৩, ২০২৬ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

লেবাননে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে। দেশটির গণমাধ্যমের বরাতে জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় দায়িত্ব পালন করা এক রিজার্ভ সেনা একাধিক লুটপাটের ঘটনা প্রত্যক্ষ করেছেন।

ওই সেনার দাবি, বিভিন্ন রিজার্ভ ইউনিট স্থানীয় বাসিন্দাদের ফেলে যাওয়া ঘরবাড়ি ও দোকান থেকে মূল্যবান সামগ্রী নিয়ে যাচ্ছিল। এসব সামগ্রীর মধ্যে অস্ত্র, স্মারক, গয়না, কম্বল ও ব্যক্তিগত জিনিসপত্রও ছিল। এমনকি কিছু ক্ষেত্রে সৈন্যদের লুট করা সামগ্রী ইসরায়েলে নিয়ে যেতে বাধা দেওয়ার ঘটনাও দেখা গেছে।

প্রতিবেদনে বলা হয়, সংঘাতের কারণে যারা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন, তাদের সম্পত্তিই বেশি টার্গেট করা হয়েছে। এর আগে গাজা যুদ্ধের সময়ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল।

এদিকে, এক সপ্তাহ আগে সামরিক কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ইসরায়েলের চিফ অব স্টাফ ইয়ার জামির সেনাদের লুটপাটের বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন বলে জানা গেছে।