কুমিল্লাসোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ-ইইউ পিসিএ চুক্তির প্রাথমিক স্বাক্ষর, সম্পর্ক উন্নীত কৌশলগত পর্যায়ে

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২০, ২০২৬ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন অ্যাগ্রিমেন্ট (পিসিএ)-এর প্রাথমিক স্বাক্ষর সম্পন্ন হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) ব্রাসেলসে এ স্বাক্ষর অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. নজরুল ইসলাম। অপরদিকে ইইউর পক্ষে স্বাক্ষর করেন এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পাওলা পাম্পালনি।

স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ইউরোপীয় কমিশনের হাই রিপ্রেজেনটেটিভ ও ভাইস প্রেসিডেন্ট কাজা কাল্লাস।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং ভবিষ্যতে বিভিন্ন খাতে সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।