কুমিল্লারবিবার, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দাউদকান্দিতে নকল ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ১, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার দাউদকান্দিতে ৫ হাজার ১০০ পিস নকল ইয়াবা, এক কেজি গাঁজা ও মাদক সেবন ও পরিমাপের সরঞ্জামসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে দাউদকান্দি পৌরসভার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন তালতলী গ্রামের আব্দুর রহিমের গাড়ির গ্যারেজে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, দাউদকান্দি উত্তর ইউনিয়নের গোলাপেরচর এলাকার মো. রাশেদ (৩৩) ও একই উপজেলার ঢাকারগাঁও এলাকার মো. আব্দুর রহিম (৩৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই গ্যারেজে অভিযান চালান। এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁদের হেফাজত থেকে ৫ হাজার ১০০ পিস নকল ইয়াবা, এক কেজি গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং ইয়াবা ও গাঁজা পরিমাপের মেশিন উদ্ধার করা হয়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল হক পলাশ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশের একটি দল তাঁদের আটক করেছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।