কুমিল্লার দেবিদ্বার উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে রাতের আঁধারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় দুটি অবৈধ ড্রেজার ও প্রায় এক হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার সুবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাঘবপুর এলাকায় চারুর বাড়ির পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার ও প্রায় এক হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়।
উপজেলা প্রশাসন দৈনিক আজকের কুমিল্লা কে জানায়, কৃষিজমি, ফসলি জমি ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে অবৈধভাবে মাটি উত্তোলন এবং ড্রেজার ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অবৈধভাবে মাটি উত্তোলনের ফলে কৃষিজমি ও পরিবেশের ক্ষতি রোধে উপজেলা প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।












