কুমিল্লামঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার লালমাইয়ে পানিতে ডুবে দুই চাচাতো-জেঠাতো ভাইয়ের মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ২৭, ২০২৬ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

মো : জহিরুল ইসলাম খান

কুমিল্লার লালমাইয়ে পানিতে ডুবে প্রাণ গেছে দুই শিশুর। মর্মান্তিক এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবার ও এলাকায়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বরইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো বরইয়া গ্রামের সোহেল রানার ছেলে আবদুর রহমান এবং জুয়েল রানার ছেলে জুবায়ের। তারা সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ঘটে এ মর্মান্তিক ঘটনা। পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবরে পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে নেমে আসে শোকের মাতম।

একই পরিবারের দুই শিশুর এমন মৃত্যুতে শোকাহত স্থানীয় বাসিন্দারাও।