কুমিল্লাশুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‎চুরির মামলায় গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ফরিদ আমিন আটক

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ১১, ২০২৬ ১২:২১ অপরাহ্ণ
Link Copied!

গণঅধিকার পরিষদ মনোনীত (জিওপি) চৌদ্দগ্রাম আসনের এমপি প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চৌদ্দগ্রাম উপজেলা যুবঅধিকার পরিষদের আহবায়ক কেএম ফরিদ আমিনকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
‎
‎ব্যাংকের টাকা চুরির মামলায় সাজাপ্রাপ্ত হিসেবে গ্রেফতারী পরোয়ানা থাকায় রবিবার (১১ই অক্টোবর) ভোররাতে ফরিদ আমিনের গ্রামের বাড়ী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই  থেকে তাকে আটক করে।
‎
‎চৌদ্দগ্রাম থানার এস আই আবুল কালাম জানান, টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার একটি ব্যাংকের টাকা চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন ফরিদ আমিন। ঐ সময়ে সে ব্যাংকের ড্রাইভার হিসেবে কর্মরত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাতে তাকে আাটক করে থানায় নিয়ে আসি।
‎
‎এদিকে ফরিদ আমিনের বিরুদ্ধে জন্মদাতা পিতাকে মারধরের অভিযোগ রয়েছে। এই অভিযোগে  গত বছরের ৪ই ডিসেম্বর চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পিতা রুহুল আমিন। ছেলের শাস্তির দাবীতে একই মাসের ৮ই ডিসেম্বর সংবাদ সম্মেলনও করেন পিতা রুহুল আমিন।