কুমিল্লাসোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মার্শ-হেডের ঝড় থামিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল দ. আফ্রিকা

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ১২:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও হারের মুখ দেখল অস্ট্রেলিয়া। জোহানেসবার্গে রোববার (২৭ সেপ্টেম্বর) ৩২ রানের জয়ে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে স্বাগতিকরা।

প্রথমে ব্যাট করে ৩৬৫ রানের বিশাল সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমা দীর্ঘ অপেক্ষার পর ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পান। ১০টি চার ও ২টি ছক্কায় ১০৩ রান করেন তিনি। তার সঙ্গে ঝড় তোলেন ডেভিড মিলার। মাত্র ৯৩ বলে ১৪২ রানের ক্যারিয়ারসেরা ইনিংসে ৯ ছক্কা ও ১২টি চার মারেন এই বাঁহাতি ব্যাটার।

রান তাড়ায় দারুণ শুরু করে অস্ট্রেলিয়া। মিচেল মার্শ ও ট্রাভিস হেডের উদ্বোধনী জুটিতে আসে ১৩০ রান। দু’জনই করেন ৮৪ রান। তবে এরপরই দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে বিশ্বচ্যাম্পিয়নরা।

শেষ দিকে জাভিয়ের বার্টলেটের ২৮ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস অস্ট্রেলিয়াকে কিছুটা আশা দেখায়। কিন্তু তার বিদায়ের পর আর ম্যাচে ফিরতে পারেনি তারা। সিরিজের তৃতীয় ওয়ানডে আগামী বুধবার (৩০ সেপ্টেম্বর)।