কুমিল্লা জেলার শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন বাগিচাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোনিয়া সরকার নিপা।
শিক্ষাদানে নিষ্ঠা, দায়িত্বশীলতা, পেশাগত দক্ষতা এবং শিক্ষার্থীদের পাঠদানে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেন।
সোনিয়া সরকার নিপার এ অর্জনে বাগিচাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা তাঁর এ সাফল্যকে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে একটি ইতিবাচক স্বীকৃতি হিসেবে দেখছেন।
শিক্ষক সোনিয়া সরকার নিপা ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও সৃজনশীল বিকাশে আরও ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।












