কুমিল্লাবৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা সংকট নিরসনে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীজনদের একটি সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ‘দ্য রোহিঙ্গা ক্রাইসিস: এ রিনিউড কল ফর এ ডিউরেবল সলিউশন ফ্রম প্রোট্র্যাক্টেড ডিসপ্লেসমেন্ট, উইথ জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি’ শীর্ষক উচ্চপর্যায়ের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব প্রস্তাব তুলে ধরেন।

এসময় রোহিঙ্গা সংকট নিরসনে ৫ দফা প্রস্তাবনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীজনদের রোডম্যাপ প্রণয়নে জোর দেন তিনি।

মানবিক কারণে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিলো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময় বসবাসের জন্য এটি উপযুক্ত নয়। বাংলাদেশের উপর বাড়ছে সামাজিক, অর্থনৈতিক এবং নিরাপত্তাজনিত চাপ।

প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব

< রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য একটি স্পষ্ট ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ তৈরি;

<রোহিঙ্গাসহ বেসামরিক মানুষের ওপর সহিংসতা বন্ধ এবং তাদের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা;

<রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত ও পূর্বানুমানযোগ্য মানবিক সহায়তা নিশ্চিত করা;

<বিচার ও জবাবদিহি ব্যবস্থা জোরদার করা এবং

<মাদকভিত্তিক অর্থনীতি, মানবপাচার, ডিজিটাল প্রতারণা, অবৈধ অস্ত্র ও অন্যান্য আন্তসীমান্ত অপরাধ মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা।