রাজশাহীতে ছেলে আমিনুল ইসলামের (৩২) বঁটির কোপে মোসা. জান্নাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আমিনুলকে আটক করেছে পুলিশ। ঘটনার সময় ধস্তাধস্তিতে আহত হন জান্নাতুনের স্বামী মুজিব সরদার। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাদ দিয়ে পুলিশ জানায়, আমিনুল ইসলাম অসুস্থ্য (মানসিক ভারসম্যহীন)। আমিনুল শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বাড়িতে জানান। এ সময় আমিনুলের বাবা মুজিব সরদার তাকে যেতে নিষেধ করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাবা-মা ও ছেলের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে আমিনুল বঁটি দিয়ে তার মা জান্নাতুনকে কুপিয়ে জখম করে। তাকে ধরতে গিয়ে ধারালো বঁটির কোপে আহত হন বাবা মুজিব সরদার।
খবর পেয়ে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জান্নাতুনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত মুজিব সরদারকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আমিনুল ইসলামকে আটক করে পুলিশ। পরে থাকে মোহনপুর থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন বলেন, আমিনুলের শ্বশুড়বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে বাবা-ছেলে ও মায়ের সঙ্গে বাকবিতাণ্ডার একপর্যায়ে বঁটির আঘাতে মোসা. জান্নাতুল আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আমিনুলকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হবে।












