কুমিল্লাবুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও অশ্লীল ভিডিও ধারণ, ২ তরুণ গ্রেপ্তার

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১২:২১ পূর্বাহ্ণ
Link Copied!

রংপুরে সপ্তম শ্রেণিপড়ুয়া ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও ভিডিও ধারণের মাধ্যমে ব্ল্যাকমেইলিং করে চাঁদা দাবি অভিযোগে করা মামলায় ২ তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর সেনপাড়া ও কামারপাড়া এলাকা থেকে তাদের ২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— সালমান (২০) ও স্বপ্ন (২১)। তারা দুজনই শিক্ষার্থী।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারের বরাত দিয়ে ওসি জানান, সপ্তম শ্রেণিপড়ুয়া পূর্বপরিচিত ওই শিক্ষার্থীকে গত ২ সেপ্টেম্বর সালমান তার বন্ধু স্বপ্নের ফাঁকা বাড়িতে নিয়ে যায়। সেখানে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে সালমান। একপর্যায়ে ধর্ষণে ব্যর্থ হয়ে অশ্লীল ভিডিও ধারণা করে। 

পরে বিষয়টি জানাজানি হলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতিও দেখায় সালমান। এরপর প্রায়ই ওই ছাত্রীর ব্যক্তিগত আইডিতে যোগাযোগ করে বিভিন্নভাবে ব্ল্যাকমেইলিং করতে থাকে। একপর্যায়ে ওই ছাত্রীর মায়ের কাছে সেই ভিডিও পাঠিয়ে দিয়ে টাকা দাবি করে সালমান।

পুলিশ জানায়, এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

বিকেলে আসামিদের রংপুর মেট্রোপলিটন আমলী আদালতে নেওয়া হয়। বিচারক জামিন নামঞ্জুর করে তাদের ২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্যদিকে একই আদালতে ভুক্তভোগী শিক্ষার্থী ২২ ধারায় জবানবন্দি দিয়ে ঘটনার বিবরণ দেন।