জহিরুল ইসলাম আজিম
কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার বাসিন্দা আব্দুর রউফ। জীবিকার প্রয়োজনে দীর্ঘদিন ধরে কুমিল্লা শহরে বসবাস করছেন তিনি। পাশাপাশি প্রায় নয় বছর ধরে মনোহরপুর এলাকার একটি মসজিদে ঈমামের দায়িত্ব পালন করে আসছেন।
সংসারে রয়েছে তাঁর দুই সন্তান। পরিবারের খরচ মেটাতে ঈমামতির পাশাপাশি বেছে নিয়েছেন ছোট্ট এই ব্যবসা।
প্রতিদিন ভোরে ধর্মসাগরপাড়ে এসে দোকান সাজিয়ে বসেন আব্দুর রউফ। সেখানে বিক্রি করেন মধু, কালোজিরা, সরিষার তেলসহ স্বাস্থ্যকর বিভিন্ন খাদ্যপণ্য।
সকাল থেকে ক্রেতাদের সঙ্গে ব্যস্ত সময় কাটে তাঁর। ছোট এই ব্যবসা থেকে যে আয় হয়, তা দিয়েই চলে তাঁর পরিবারের সংসার।
আব্দুর রউফের ভাষায়, ঈমামতির পাশাপাশি এই ব্যবসা তাঁর পরিবারের মুখে হাসি ফোটানোর অন্যতম অবলম্বন।
জীবনের প্রয়োজনে পেশার ভিন্নতা থাকলেও, সততা আর পরিশ্রমকে সঙ্গী করে এগিয়ে চলেছেন তিনি—ঈমামতির দায়িত্ব পালনের পাশাপাশি হালাল উপার্জনের এই সংগ্রাম যেন এক অন্যরকম জীবনগল্প।












