কুমিল্লাবৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১০ লাখ টাকা আত্মসাৎ, আসল ডিবির হাতে নকল ডিবি গ্রেপ্তার

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১৬, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ১০ লাখ টাকা আত্মসাৎকারী একটি চক্রের মূলহোতা মো. জাবেদ হোসেনকে (৫১) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তিনি জানান, ভুক্তভোগীর স্বামী বিল্লাল হোসেন মোল্লা একটি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন। গত ৫ এপ্রিল সকালে তাদের বাসার ড্রাইভারের মোবাইলে অজ্ঞাত ব্যক্তি ডিবি পরিচয়ে যোগাযোগ করে।

পরে ভুক্তভোগী ওই নম্বরে যোগাযোগ করলে প্রতারকরা নিজেদের ডিবি সদস্য দাবি করে জানায়, তার স্বামীকে রিমান্ডে নিয়ে মারধর করা হচ্ছে এবং তাকে ছাড়িয়ে নিতে ১০ লাখ টাকা দিতে হবে।

বিশ্বাসযোগ্যতা তৈরি করতে প্রতারকরা ভুক্তভোগীর স্বামীর কণ্ঠস্বর নকল করে কান্নাজড়িত কণ্ঠে ফোনে কথা বলায়।এতে ভুক্তভোগী মানসিকভাবে ভেঙে পড়ে দ্রুত আত্মীয়-স্বজনদের কাছ থেকে ১০ লাখ টাকা সংগ্রহ করেন।

প্রতারকদের নির্দেশনা অনুযায়ী তিনি মালিবাগ মোড়ে সিআইডি কার্যালয়ের সামনে যান এবং পরে এসএ পরিবহনের মাধ্যমে লুৎফর জামান নামে যাত্রাবাড়ী শাখার ঠিকানায় ১০ লাখ টাকা পাঠান।টাকা পাঠানোর পর প্রতারকরা তাকে কাশিমপুর কারাগারে গিয়ে স্বামীকে ছাড়িয়ে নেওয়ার কথা বলে। তবে উত্তরা পৌঁছে প্রতারকদের মোবাইল নম্বর বন্ধ পেয়ে তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং ডিবিতে অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে ডিবির ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় গত ১৫ এপ্রিল বিকেলে কোতোয়ালি থানাধীন জনসন রোড এলাকা থেকে প্রতারক চক্রের মূলহোতা জাবেদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পল্টন থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

.