কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অটোরিকশা ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে বিএনপি নেতা নিহত

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২৯, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিজাম উদ্দিন স্বপন মিয়াজী (৫০) নিহত হয়েছেন। তিনি উপজেলার গুণবতী ইউনিয়নের রাজবল্লবপুর গ্রামের বাসিন্দা ও ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে এ তথ্যটি জানিয়েছেন উপজেলা গুণবতী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নাজমুল হুদা। 

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে ফেনীর বিসিক এলাকায় সিএনজি অটোরিকশা ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে অটোরিকশা যাত্রী নিজাম উদ্দিন স্বপন মিয়াজী গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহত স্বপন মিয়াকে উদ্ধার শেষে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

বিএনপি নেতা স্বপন মিয়াজীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা, গুণবতী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।