কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২৭, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর বাড্ডা লিংক রোডে দুই বাসের মাঝে চাপা পড়ে আবুল কাশেম আজাদ (৩৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। 

নিহত আবুল কাশেম আজাদ ইউসিবি ব্যাংকের কর্মচারী। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নেকদি গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।

রাজধানীর দক্ষিণখান এলাকার আশকোনায় ভাড়া বাসায় থাকতেন।

হাসপাতালে নিয়ে যাওয়া আরেক পথচারী মো. ইফতেখার হোসেন জানান, গুরুতর আহত অবস্থায় আবুল কাশেমকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কেএনজেড হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, কাশেম ইউসিবি ব্যাংকের খিলক্ষেত শাখায় কর্মরত ছিলেন।