কুমিল্লারবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শাজাহান খানের ছেলে গ্রেপ্তার

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২৭, ২০২৬ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

জুলাই আন্দোলনে রাজধানীর আফতাবনগরে আল আমিন হত্যাচেষ্টা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম।

এর আগে তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি করা হয়।

এরও আগে গত ২০ জানুয়ারি আসিবুর রহমান খানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই হারুন-অর-রশিদ। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে অ্যাডভোকেট মোরশেদ হোসেন শাহীন গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেন।

রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। পরে আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই দুপুর সোয়া ১টার দিকে আফতাবনগরে আন্দোলনে অংশ নেন। সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায় ও গুলিবর্ষণ করে। পায়ে গুলিবিদ্ধ হন আল আমিন। পরে হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় তিনি ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা করেন। ওই বছরের ২৬ সেপ্টেম্বর শাহজালাল বিমানবন্দর থেকে আসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।