কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২৪, ২০২৬ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩০ জন । শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহতরা হলেন, ট্রাক চালক রাশেদ শেখ (২৮) ও হেলপার নবীন শেখ (২২)। দুজনেরই বাড়ি ফরিদপুর জেলার ধলার মোড় এলাকায়।

পুলিশ জানায়, ফরিদপুরগামী একটি বাস ও ভাঙ্গাগামী ইট ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, হাসপাতালে ২৪ জনকে ভর্তি করা হয়েছে। এরমধ্যে আট জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।