কুমিল্লাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মুস্তাফিজ পেলেন আনন্দের খবর, বিশ্বকাপের আগে উৎসাহ

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২০, ২০২৬ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

স্তাফিজুর রহমানকে ঘিরে কত কাণ্ডই না ঘটে গেল। আইপিএল থেকে তাকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তারপর নানা ঘটনার পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত। তবে মুস্তাফিজকে দেখলে মনে হবে, উনি এসবের বাইরে। তার কাজ মাঠে পারফর্ম করা, সেটি করে চলেছেন। পেয়েছেন স্বীকৃতি।

’ক্রিকেটের বাইবেল’খ্যাত উইজডেন ম্যাগাজিন প্রকাশ করেছে তাদের বর্ষসেরা টি-টোয়েন্টি দল। সোমবার (১৯ জানুয়ারি) প্রকাশিত ২০২৫ সালের বর্ষসেরা একাদশে ঠাঁই পেয়েছেন মুস্তাফিজ। বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন তিনি।

২০২৫ সালে অন্তত ১৫০ ওভার বল করা বোলারদের মধ্যে মুস্তাফিজের গড় ১৮.০৩। যা অন্য সব পেসারদের চেয়ে সেরা। স্বীকৃত টি-টোয়েন্টিতে ২০২৫ সালে ৪৩ ইনিংসে ৫৯টি উইকেট শিকার করেন ফিজ। ওভারপ্রতি রান দেন মাত্র ৬.৭৮, স্ট্রাইক রেট ১৫.৯। তার সেরা বোলিং ছিল ৩ উইকেট ১১ রানে। গত বছরে তিনি বল করেছেন ১৫৬.৫ ওভার।

পেস আক্রমণে কাটার মাস্টারের সঙ্গে রাখা হয়েছে নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। আর পেস অলরাউন্ডার হিসেবে দলে আছেন স্যাম কারান ও জেসন হোল্ডার।

গত বছর জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিয়মিত ছিলেন মুস্তাফিজ। ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, দিল্লি ক্যাপিটালস ও দুবাই ক্যাপিটালসের হয়ে বল হাতে সামর্থ্যের প্রতিফলন ঘটিয়েছেন।

অভিষেক শর্মা, ফিল সল্ট, ডেওয়াল্ড ব্রেভিস, স্যাম কারান, ডনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনীল নারাইন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মুস্তাফিজুর রহমান ও বরুণ চক্রবর্তী।