অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে যমুনায় প্রবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মুসা।
এর আগে এনসিপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতে নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ এবং বর্তমান নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। প্রতিনিধিদল সাক্ষাৎ শেষে যমুনার বাইরে সাংবাদিকদের সামনে কথা বলবে।
গত ১৫ জানুয়ারি সপরিবার যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এরপর রোববার (১৮ জানুয়ারি) যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে জামায়াতে ইসলামীর চার সদস্যের প্রতিনিধিদল।












