কুমিল্লাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপন: প্রার্থিতা হারালেন বিএনপির গফুর

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৮, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের তথ্য গোপন করায় কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল হয়েছে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে।

রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবন মিলনায়তনে আপিল শুনানিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা আবদুল গফুরের মনোনয়নপত্র বৈধ করেছিলেন।


বিএনপির মনোনয়ন বোর্ডের বৈঠকে আবদুল গফুর ভূঁইয়াকে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু আবদুল গফুর ভূঁইয়া দ্বৈত নাগরিকত্বের কোনো তথ্য ইসিতে জমা দেননি। যে কারণে প্রার্থিতা হারালেন আবদুল গফুর।