সব ধরনের ক্রিকেট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন দেশের ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের জেরসহ ৫ কারণ তারা উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন এ কথা জানিয়েছেন।
বনানীতে সংবাদ সম্মেলনে ৫টি কারণ উত্থাপন করেছেন তারা। সেখান থেকে জানানো হয়েছে, খেলার জন্য তৈরি আছেন ক্রিকেটাররা। তবে সেক্ষেত্রে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে পদত্যাগ করতে হবে, এ ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প সম্ভাবনা নেই।
সংবাদ সম্মেলনে পাঁচটি কারণ তুলে ধরা হয়েছে। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটের সংকট, নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগে বিসিবির অবস্থান, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবি ও নারী ক্রিকেটে সুযোগ-সুবিধার বিষয়টি সামনে আনা হয়েছে।












