সুদানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সিনজায় দেশটির সেনাবাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে বিদ্রোহী আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সেনা সূত্রের বরাতে এ খবর জানিয়েছে খবর আল জাজিরা।


২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী (এসএএফ) ও বিদ্রোহী আধাসামরিক বাহিনীর (আরএসএফ) মধ্যে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়।
প্রতিবেদন মতে, সুদানি সেনাবাহিনী (এসএএফ) সমর্থিত সরকার তাদের অপারেশন ঘাঁটি রাজধানী খার্তুমে সরানোর ঘোষণা দেয়ার একদিন পরই স্থানীয় সময় গত সোমবার (১২ জানুয়ারি) ভয়াবহ এই হামলার ঘটনা ঘটে।
এখন থেকে তিন বছর আগে ২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী (এসএএফ) ও বিদ্রোহী আধাসামরিক বাহিনীর (আরএসএফ) মধ্যে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়। এই সংঘাতের প্রধান কেন্দ্র খার্তুম। সংঘাতের শুরুর দিকে নিজেদের অপারেশন ঘাঁটি খার্তুম থেকে পোর্ট সুদানে সরিয়ে নেয় সেনাবাহিনী।
জাতিসংঘ ও স্থানীয় কর্তৃপক্ষের মতে, এই সংঘাতে ২০ হাজারেরও বেশি মানুষ নিহত এবং ১ কোটি ৪০ লক্ষ লোক বাস্তুচ্যুত হয়েছে। তবে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণায় মৃতের সংখ্যা প্রায় ১ লাখ ৩০ হাজার বলে অনুমান করা হয়েছে।












