মাদারীপুর সদর উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যানের তিনজন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) উপজেলার তাঁতীবাড়ি এলাকার হাইওয়ে রোডে এ দুর্ঘটনায় ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে একটি ভ্যানযোগে কয়েকজন যাত্রী ভাংগাব্রিজ এলাকা থেকে মস্তফাপুরের উদ্দেশে রওয়ানা দেয়। এ সময় তাঁতীবাড়ী নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান যাত্রীবাহী ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যান চালকসহ ২ জন নিহত হয়।
এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হলে তাদের চিকিৎসার জন্য মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। গুরুতর আহত ১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।












