কুমিল্লারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইরানে সরকারপন্থি হাজারো মানুষের বিক্ষোভ, ‘ইসরাইল-যুক্তরাষ্ট্রের মৃত্যু হোক’ স্লোগান

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১২, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

তেহরান কর্তৃপক্ষের আহ্বানে সাড়া দিয়ে ইরানের রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন সরকারপন্থি হাজারো মানুষ।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে রাজধানী তেহরানে বিপুলসংখ্যক বিক্ষোভকারীর জমায়েত দেখা যায়। সেখানে বিক্ষোভকারীরা ‘যুক্তরাষ্ট্রের মৃত্যু হোক’, ‘ইসরাইলের মৃত্যু হোক’ এবং ‘আল্লাহর শত্রুদের মৃত্যু হোক’-সহ নানা স্লোগান দেন।

সরাসরি সম্প্রচারে, সেমনান প্রদেশের শাহরুদ শহরে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের জানাজা ও শোকানুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণও দেখা যায়।

একই সঙ্গে কেরমান, জাহেদান ও বিরজান্দসহ বিভিন্ন শহরে ‘সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনার নিন্দা’ জানিয়ে সরকারপন্থি বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমগুলো এসব সমাবেশকে ‘আমেরিকান-জায়নিস্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইরানি জনগণের অভ্যুত্থান’ হিসেবে বর্ণনা করেছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে দেশে ‘সন্ত্রাসী যুদ্ধ’ উসকে দেয়ার অভিযোগ করেন। তিনি বলেন, ‘শত্রুরা তাদের পদক্ষেপে ভুল হিসাব করেছে’।