ফরিদপুরের বোয়ালমারীতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় শ্রমিকবাহী একটি পিকআপ ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে পিকআপে থাকা আরও অন্তত ৬ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।