অতিরিক্ত পর্যটকের চাপে সংকটে রয়েছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন
নিয়ন্ত্রিত পর্যটন চালু করতে চায় সরকার। সেন্ট মার্টিন সংরক্ষণে করা খসড়া মহাপরিকল্পনায় এ দ্বীপের চার কিলোমিটারের মধ্যে পর্যটকদের চলাচল সীমিত করার প্রস্তাব করা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে ২০২৫ সালে পর্যটকের সংখ্যা নির্দিষ্ট করার আগে এ দ্বীপে আগে ৭ হাজার ১৯৩ পর্যটক রাত যাপন করতেন। মহাপরিকল্পনা বলছে, এটি সেন্ট মার্টিনের ধারণক্ষমতার দ্বিগুণ। এর ফলে প্রবাল সংগ্রহ, নৌযানের দূষণ ও সমুদ্রসৈকতে আবর্জনার পরিমাণ বেড়েছে। এতে প্রবাল পড়েছে অস্তিত্বের হুমকিতে।












