কুমিল্লাবুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গ্যাসের চাপ: তিতাস গ্রাহকদের জন্য দুঃসংবাদ

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ২৬, ২০২৫ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) থেকে রোববার (২৮ ডিসেম্বর) পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় সব শ্রেণির গ্রাহক এই সমস্যার সম্মুখীন হতে পারেন।

শুক্রবার দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য নিশ্চিত করেছে।

তিতাস কর্তৃপক্ষ জানায়, এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ার ফলে শুক্রবার সকাল ৬টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত সব এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের চেয়ে কম থাকবে। বিশেষ করে রান্নার কাজে ব্যবহৃত আবাসিক সংযোগ এবং শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।