কুমিল্লাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় মুরগির বাচ্চা খাওয়ায় দুটি কুকুরছানাকে পিটিয়ে হত্যা

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ২৩, ২০২৫ ১২:২১ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়ায় মুরগির বাচ্চা খাওয়ায় দুটি কুকুরছানাকে পিটিয়ে হত্যাস্থানীয়রা জানান, কুকুরছানাগুলো একটি বাড়ির মুরগির বাচ্চা খেয়ে ফেললে ক্ষিপ্ত হয়ে সোনিয়া নামে এক নারী লাঠি দিয়ে পিটিয়ে দুটি কুকুরছানাকে হত্যা করেন। তিনি ওই এলাকার বাসিন্দা আলমগীরের মেয়ে। ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা ফাতিমা বলেন, নিরীহ প্রাণীর ওপর এমন নিষ্ঠুরতা মেনে নেয়া যায় না। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

আরেক বাসিন্দা সত্তার হাওলাদার বলেন, মুরগি খাওয়ার অপরাধে কুকুরছানা মেরে ফেলা অমানবিক কাজ। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেয়া।

এ বিষয়ে প্রাণী কল্যাণে কাজ করা সংগঠন ‘অ্যানিমেল লাভারস’-এর সদস্য কেএম বাচ্চু বলেন, এভাবে প্রাণীর ওপর বর্বরতা সমাজে ভয়ংকর বার্তা দেয়। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা জরুরি।

এদিকে দুইটি মুরগির বাচ্চা খেয়ে ফেলায় রাগের বশে কুকুরছানাগুলোকে মেরেছেন বলে জানিয়েছেন অভিযুক্ত সোনিয়া বেগম।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার হামিদ বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহব্বত খান বলেন, পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।